মালদা

বিশ্ব হিন্দু পরিষদ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা করা হয় মালদায়

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী এই তিথিতেই বিশ্ব হিন্দু পরিষদ এর প্রতিষ্ঠা হয় ১৯৬৪ সালে।সেই উপলক্ষে আজ মালদার উত্তর বালুচরে অবস্থিত বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ এই শোভাযাত্রাটি করেন আর.এস.এস সংগঠনের কর্মীরা। ঢাক, বিষ্ণু মূর্তি, কীর্তন ও জয় শ্রী রামের পতকা নিয়ে পর পর এক সারিতে করে প্রায় শতাধিক মানুষ একসাথে র‍্যালিটি পুর শহর পরিক্রমা করে। এদিন র‍্যালিটি উত্তর বালুচরে অবস্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু করে নেতাজী মোড়, কে জে রোড হয়ে পুর শহরের পরিক্রমা করে। সকলের উৎসাহ ছিল চোখে পরার মতো।